ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’—এই স্লোগানকে সামনে রেখে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন এবং সাধারণ সম্পাদক জহির রায়হানের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা ‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন।

পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার মাধ্যমে ভারতকে প্রমাণ করতে হবে যে তারা বাংলাদেশের বন্ধু। অন্যথায় বাংলাদেশের জনগণ ভারতকে বন্ধু হিসেবে বিবেচনা করতে পারবে না। তারা আরও বলেন, বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলন্ত অবস্থায় দেখতে চায়।

ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষকে কেন্দ্র করে সোমবার ও মঙ্গলবার ক্যাম্পাসে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। এর মধ্যে ক্যাম্পাসের প্রধান ফটকে ছাত্রদলের লেখা ‘শিবির মুক্ত ক্যাম্পাস’ মুছে ফেলে ছাত্রদল। এরপর আওয়ামী লীগবিরোধী এই বিক্ষোভ মিছিল ক্যাম্পাসে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সূত্র: আমার দেশ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x