ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অর্থনীতি

পাঁচ দিনে দেশে এসেছে ৬০২ মিলিয়ন ডলারের রেমিট্যান্স

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসে প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী প্রবাহ অব্যাহত থাকার পর আগস্টের প্রথম পাঁচ দিনেও সেই ধারা বজায় রয়েছে। এই পাঁচ দিনে দেশে ৬০২ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ ৮৩ দশমিক ৭ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে এ বিষয়টি জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৪ ও ৫ আগস্ট—এই দুই দিনে প্রবাসীরা দেশে ১৯৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

এদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে মোট ৩ দশমিক ৪৬১ বিলিয়ন মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ দশমিক ৮০৬ বিলিয়ন মার্কিন ডলার।

অর্থাৎ, ২০২৬-২৭ অর্থবছরের ৫ আগস্ট পর্যন্ত এক বছরের ব্যবধানে দেশে রেমিট্যান্স প্রবাহে ২৩ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা অব্যাহত থাকায় দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ আরও শক্তিশালী হচ্ছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

পাঁচ দিনে দেশে এসেছে ৬০২ মিলিয়ন ডলারের রেমিট্যান্স

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x