ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

পদ্মা ব্যারেজের পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতুও প্রয়োজন: সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীর গোয়ালন্দের উন্নয়ন পরিকল্পনায় পদ্মা ব্যারেজ নির্মাণের পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য বড় বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে সরকার কাজ করছে।

শুক্রবার (৭ আগস্ট) গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এবং পরে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “পদ্মা ব্যারেজ আমরা করব। কিন্তু পদ্মা সেতুও আমাদের দরকার। আপনারাই বলেন, দ্বিতীয় পদ্মা সেতু দরকার না?” তার এ প্রশ্নের জবাবে উপস্থিত জনতা সমস্বরে ‘হ্যাঁ’ বলে সাড়া দেন। এ সময় তিনি বলেন, দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গোয়ালন্দের উন্নয়ন প্রসঙ্গে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, গোয়ালন্দের আর্থ-সামাজিক অগ্রগতির জন্য ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে এসব পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, বাণিজ্যসহ বিভিন্ন খাতে উন্নয়নের লক্ষ্যে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, চলতি অর্থবছরেই এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া হবে। উন্নয়ন কর্মকাণ্ডে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ—সবার অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

গোয়ালন্দ উপজেলার বেহাল সড়ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, শুধু গোয়ালন্দের সড়ক নয়, পুরো বাংলাদেশের রাস্তাঘাটের অবস্থাই খারাপ। রাস্তাঘাটের পাশাপাশি প্রায় প্রতিটি খাতেই বিভিন্ন ধরনের সমস্যা পাওয়া গেছে।

তার ভাষ্য, দীর্ঘ সময় যারা ক্ষমতায় ছিলেন, তাদের অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এসব সমস্যার সমাধান একদিনে করা সম্ভব নয়। অর্থের ব্যবস্থা, পরিকল্পনা তৈরি এবং তা বাস্তবায়ন—প্রতিটি ধাপেই সময় প্রয়োজন। তবে সরকার আন্তরিকভাবে কাজ করছে। চলতি অর্থবছরের মধ্যেই গোয়ালন্দের অনেক সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাম্প্রতিক সময়ে এনসিপিকে উদ্দেশ্য করে দেওয়া বক্তব্যের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “এনসিপি বা অন্য কোনো কিছু না। আমরা বাংলাদেশের সুষ্ঠু, সুস্থ এবং সাবলীল সংস্কৃতি দেখতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানও সেটিই।” সুস্থ সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা কাজ করছেন বলে জানান তিনি।

সংস্কৃতি খাতে দীর্ঘদিন পৃষ্ঠপোষকতার অভাবে অধঃপতন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর প্রভাব যুবসমাজের ওপরও পড়েছে। আগামী দিনের ভবিষ্যৎ যুবসমাজ। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই লক্ষ্যেই নিবিড়ভাবে কাজ করা হচ্ছে।

এর আগে শুক্রবার সকালে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে গোয়ালন্দে যান সংস্কৃতি প্রতিমন্ত্রী। সেখানে উপজেলা পরিষদে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সাউন্ড সিস্টেম ও হারমোনিয়াম বিতরণ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

এদিন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রবেশের সময় আনুষ্ঠানিক অভ্যর্থনার জন্য বিছানো লাল গালিচা ব্যবহার না করে পাশের পথ দিয়ে হেঁটে প্রবেশ করেন প্রতিমন্ত্রী। তার এই ব্যতিক্রমী আচরণ উপস্থিতদের মধ্যে আলোচনার সৃষ্টি করে। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

সূত্র: কালবেলা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

পদ্মা ব্যারেজের পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতুও প্রয়োজন: সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x