জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এক মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
গত ০৬ আগস্ট (বৃহস্পতিবার) পরিচালিত এই অভিযানে মোলভীরচর গ্রামের নূর হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান লাবীব (২১) এবং দেলোয়ার হোসেনের ছেলে আলামিন (১৯)-কে আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে ০১ বোতল ভারতীয় মদ এবং ০৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আল আমিন এর নেতৃত্বে এএসআই বিপ্লব, এএসআই জহির রায়হান, এএসআই রহমত আলী এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল উক্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছিলেন। অভিযান চলাকালে আটককৃত আসামিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের তল্লাশি করে এসব মাদকদ্রব্য উদ্ধার করে।
এ বিষয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র জানিয়েছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকের বিরুদ্ধে তাঁদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন