তিনি বলেন, “কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছেন? তার চেহারা কি দেখা গেছে? মাঝে মাঝে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়।” তার দাবি, তারা বাংলাদেশে কোনো ধরনের অস্থিরতা তৈরি করা যায় কি না, সেই চেষ্টা করছে। তবে বাংলাদেশের মানুষ কখনোই এসব মেনে নেবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত, তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। তারা বাংলাদেশের জনগণের কাছেও ক্ষমা চায়নি। এ কারণে দেশের মানুষ তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেবে না। বাংলাদেশের জনগণ তাদের রাজনীতি করার অনুমতিও কোনোদিন দেবে না।
অপহরণের ঘটনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, অপহরণসহ এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় স্থানে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে জিওসি পরিস্থিতি পর্যালোচনা করবেন।
তিনি বলেন, এ বিষয়ে জিওসিকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি সরকারি পর্যায় থেকেও প্রয়োজনীয় এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের জন্য অনুরোধ জানানো হবে। এতে অপহরণের মতো ঘৃণ্য অপরাধ কার্যকরভাবে দমন করা অথবা উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সূত্র: আরটিভি

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন