ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সংগ্রহীত

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান গাজী, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, অগ্নিশিখা (সামাজিক ও উন্নয়নমূলক সংগঠন)-এর সভাপতি আসিফ রহমান এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও গণতান্ত্রিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের ইতিহাসচর্চা, দেশপ্রেম এবং মুক্তচিন্তার বিকাশ ঘটবে বলেও তারা আশা প্রকাশ করেন।

শেষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x