ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

ঢাবির হলে ওয়াশরুম ব্যবহার নিয়ে মারধর, শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে মারধর ও ধাক্কাধাক্কির ঘটনায় এক শিক্ষার্থীকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার জন্য বরাদ্দ করা সিটও বাতিল করেছে হল প্রশাসন।

সম্প্রতি বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজার স্বাক্ষর করা এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহফুজকে ৬ আগস্ট ২০২৬ থেকে পরবর্তী ছয় মাসের জন্য বিজয় একাত্তর হল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে যমুনা ব্লকের ৯০০৫ (সি-২) নম্বর কক্ষে তার বরাদ্দ করা সিট বাতিল করা হয়েছে।

নোটিশ অনুযায়ী, গত ১৯ জুলাই ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের অতিথি কক্ষের পাশে ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে আবাসিক শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক সদস্য আহমেদ শাহরিয়ার নীড়ের সঙ্গে মাহফুজের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

আহমেদ শাহরিয়ার নীড় টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি যমুনা ব্লকের ৪০০৬ (সি-২) নম্বর কক্ষে থাকতেন।

জানা গেছে, আব্দুল্লাহ আল মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী। ঘটনার পর তার বিরুদ্ধে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তবে মাহফুজ এ অভিযোগ অস্বীকার করেছেন।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির জানিয়েছে, মাহফুজের সঙ্গে সংগঠনটির কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।

ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. মিফতাহুল হোসাইন আল মারুফ বলেন, মাহফুজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের কোনো সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই। বিশ্ববিদ্যালয় সংগঠনের পক্ষ থেকে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন।

এর আগে ঘটনার পর হল প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। নোটিশে বলা হয়েছে, তদন্তে আব্দুল্লাহ আল মাহফুজের সংশ্লিষ্টতার সত্যতা পাওয়া গেছে।

হল প্রশাসনের ভাষ্য অনুযায়ী, মাহফুজের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয় ও হলের শৃঙ্খলার পরিপন্থি হওয়ায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

ঢাবির হলে ওয়াশরুম ব্যবহার নিয়ে মারধর, শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x