ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন।

তিনি জানান, জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের কিছুক্ষণ আগে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর ইঞ্জিনের পেছনে থাকা চারটি বগি লাইনচ্যুত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থলে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাঠানো এবং উদ্ধারকারী (রিলিফ) ট্রেন পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আব্দুল্লাহ আল হারুন বলেন, দুর্ঘটনার কারণ খুঁজে বের করার পাশাপাশি রেললাইন দ্রুত সচল করতে রেলওয়ের উদ্ধারকারী দল কাজ শুরু করেছে।

সূত্র: দৈনিক কালের কণ্ঠ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন।

তিনি জানান, জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের কিছুক্ষণ আগে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর ইঞ্জিনের পেছনে থাকা চারটি বগি লাইনচ্যুত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থলে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাঠানো এবং উদ্ধারকারী (রিলিফ) ট্রেন পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আব্দুল্লাহ আল হারুন বলেন, দুর্ঘটনার কারণ খুঁজে বের করার পাশাপাশি রেললাইন দ্রুত সচল করতে রেলওয়ের উদ্ধারকারী দল কাজ শুরু করেছে।

সূত্র: দৈনিক কালের কণ্ঠ।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x