ওয়াফার তথ্য অনুযায়ী, নাবলুসের পূর্বাঞ্চলের বেইত দাজান এলাকায় ইসরাইলি বসতিস্থাপনকারীদের হামলায় তিন ফিলিস্তিনি আহত হয়েছেন। হামলার সময় তাদের মারধর করা হয়।
এ ছাড়া বেথলেহেমের দক্ষিণ-পূর্বের আবু নুজাইম এলাকায় বসতিস্থাপনকারীদের গুলিতে আরও একজন ফিলিস্তিনি আহত হয়েছেন। তাকে উদ্ধারে একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছালে সেটিও হামলার শিকার হয়। এ সময় অ্যাম্বুলেন্সের কর্মীদের পেপার স্প্রে করা হয়েছে বলে জানিয়েছে ওয়াফা।
অন্যদিকে, জেনিনের দক্ষিণের আনজা এলাকায় একটি ফিলিস্তিনি পরিবারের বাড়িতে অভিযান চালিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে ইসরাইলি বাহিনী। একইভাবে নাবলুসের পূর্বাঞ্চলের বেইত ফুরিক এলাকায় এক ফিলিস্তিনিকে মারধরের পর গ্রেপ্তার করা হয়েছে।
ওয়াফার প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর জর্ডান উপত্যকা ও রামাল্লার আশপাশের বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের বাড়িঘর ও বসতিতে হামলা চালিয়েছে ইসরাইলি বসতিস্থাপনকারীরা।
এদিকে বেথলেহেম, জেনিন, কালকিলিয়া ও তুবাসসহ বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান পরিচালনার পাশাপাশি চেকপয়েন্ট স্থাপন করে সড়ক বন্ধ করে দিয়েছে ইসরাইলি বাহিনী।
অধিকৃত পশ্চিম তীরে চলতি বছর সহিংসতার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ)-এর তথ্য বলছে, জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত ২০২৬ সালে ইসরাইলি বসতিস্থাপনকারীদের হামলায় প্রায় ৮৫০ ফিলিস্তিনি আহত হয়েছেন।
সূত্র: দৈনিক ইনকিলাব

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন