ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

প্রচ্ছদ

সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম আবারো ও শ্রেষ্ঠ সমবায়ী মনোনীত

সংগ্রহীত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৫ম বারের মতো শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত হয়েছেন মতলব উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক ৪বারের সহ-সভাপতি সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম।

জাতীয় সমবায় পুরস্কার ২০২৬ এর জন্য ইউএনও নেতৃত্বে গঠিত উপজেলা নির্বাচন কমিটি তাকে নির্বাচিত করে জেলা পর্যায়ে পাঠিয়েছেন।এর আগে তিনি ২০১৯ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এবং উপজেলায় ৪ বার শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত হয়েছিলেন।

সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম  কৃতিত্বের সাথে  জেলার   মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত মতলব উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ২০০৪ সালের সমিতির নির্বাচনে প্রথম সহ-সভাপতি নির্বাচিত হন। পরবর্তিতে পর পর তিন বার বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছিলেন । তিনি ১৯৯৮সালে মতলব উত্তর উপজেলার উত্তর লক্ষ্মীপুর কৃষক সমবায় সমিতির সদস্য হন। তখন থেকেই তিনি সমবায়ের সাথে জড়িত । তাঁর বাসস্থান মতলব পৌর সভার দক্ষিণ বাইশপুর হলেও তার দাদার বাড়ি মতলব উত্তর উপজেলার বড় লক্ষ্মীপুর গ্রামে।

সাংবাদিক গোলাম সারোয়ার সেলিম  বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন এবং সাংবাদিকতা পেশায় যুক্ত।

তাঁহার এ সফলতা অর্জনের জন্য  মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কে.এম.ইশমাম ও সমবায় অফিসার জনাব মোহাম্মদ আসলাম এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। 

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম আবারো ও শ্রেষ্ঠ সমবায়ী মনোনীত

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x