নাগরিকদের দেওয়া ভিডিও ও তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC)।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টনের নির্দেশনায় রবিবার, ৯ আগস্ট ২০২৬ থেকে এ কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাগরিকদের পাঠানো ভিডিও ও তথ্যের ভিত্তিতে DNCC-এর সংশ্লিষ্ট টিম ময়লা-আবর্জনা বা পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্যাযুক্ত স্থানগুলো শনাক্ত করবে। এরপর পর্যায়ক্রমে শনাক্ত করা স্থানগুলোতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হবে।
DNCC-এর পক্ষ থেকে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, নগরীর যেসব স্থানে পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্যা রয়েছে, সেসব স্থানের ভিডিও ও প্রয়োজনীয় তথ্য কর্তৃপক্ষের কাছে পাঠাতে। নাগরিকদের পাঠানো প্রতিটি তথ্য ঢাকা শহরকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলার উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আপনারা তথ্য ও ভিডিও দিন—স্থান শনাক্ত করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব আমাদের।”

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন