চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভাধীন পাইলিং মোড় এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে শিবগঞ্জ পৌরসভার পাইলিং মোড় এলাকায় মেইন সড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—নাজির (২১), পিতা নাঈম; সিফাত (১৮), পিতা আব্দুস সালাম; মঈন (৪৫), পিতা মনিরুল; আরাফাত (২৩), পিতা মাহাবুল ইসলাম এবং আহানাফ (১৮), পিতা নাদিফুল রহমান।
জানা গেছে, নাজির, সিফাত ও মঈন একটি মোটরসাইকেলে করে কানসাট বাজারের দিকে যাচ্ছিলেন। অপরদিকে আরাফাত ও আহানাফ একটি মোটরসাইকেলে করে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। পাইলিং মোড় এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার্ড করেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ বিষয়টি অবগত হয়েছে। দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন