ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

বিএনপি না থাকলে জামায়াত-এনসিপিকে আ.লীগ গুলিয়ে খাবে: এমপি বাবুল

জামায়াত ও এনসিপি আওয়ামী লীগের জন্য সুবিধা তৈরি করছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল। তিনি বলেন, হিসাব করে দেখলে দেখা যাবে, বিএনপি না থাকলে জামায়াত ও এনসিপির কয়েকজন নেতাকর্মীকে আওয়ামী লীগ গুলিয়ে খেয়ে ফেলবে। তাই জামায়াত-এনসিপিকে সতর্ক করে তিনি বলেন, বিএনপিকে দুর্বল করার চেষ্টা করলে শেষ পর্যন্ত তারাই বড় বিপদে পড়বে। তবে বিএনপির কোনো ক্ষতি হবে না।

শনিবার দুপুরে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সর্দার বাড়ি মোড় এলাকায় আ. মজিদ খার ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে শহিদুল ইসলাম বাবুল বলেন, ১৭ বছর ধরে লড়াই-সংগ্রামের পর ক্ষমতায় এসেছেন তারা। অথচ পাঁচ মাস না যেতেই আবারও গণঅভ্যুত্থানের চিন্তা করা হচ্ছে। তিনি বলেন, তারা একসময় অন্ধকারে ছিলেন, বিএনপির কারণে আলোর মুখ দেখেছেন। সংসদে এসে বিরোধী দলের অবস্থান পেয়েছেন। এখন বিএনপিকে উল্টে দেওয়ার চেষ্টা করছেন। তবে বিএনপির শিকড় এতটা দুর্বল নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ১৭ বছরে আওয়ামী লীগ সরকার জামায়াতের অনেক নেতাকর্মীকে ফাঁসি দিয়েছে এবং গুম-খুন করেছে। তখন তারা কোনো গণঅভ্যুত্থান করতে পারেননি কিংবা সরকারও উল্টাতে পারেননি। এখন সকাল-বিকেল সরকার পরিবর্তনের কথা বলা হচ্ছে—এ দেশের জনগণ কি আঙুল চুষবে?

অতীতের প্রসঙ্গ টেনে শহিদুল ইসলাম বাবুল বলেন, ১৭ বছর গুম, খুন ও হাজারো মামলা-মোকদ্দমার মধ্য দিয়ে লড়াই-সংগ্রাম করে তারা দেশ থেকে স্বৈরাচার বিতাড়িত করেছেন। এখন যারা বিএনপিকে ভয় দেখান, তারা নেহাতই বোকার স্বর্গে বাস করছেন। কারণ যারা সাগরশয্যায় বসবাস করেন, তাদের শিশিরের কণা দিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ নেই।

মাদকবিরোধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ, চরভদ্রাসন থানার ওসি মো. সফর আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্যা এবং সদস্য সচিব আ. কুদ্দুস বাদশা।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মো. আরমান আলী শিকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফ্ফর হোসেন জাফর।

জানা গেছে, উপজেলার স্পেনপ্রবাসী বিএনপি নেতা ইউনুচ আলী প্রামাণিকের পৃষ্ঠপোষকতা ও উদ্যোগে এই মাদকবিরোধী সমাবেশের আয়োজন করা হয়।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৯ আগস্ট ২০২৬

বিএনপি না থাকলে জামায়াত-এনসিপিকে আ.লীগ গুলিয়ে খাবে: এমপি বাবুল

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x