ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ভারতে অপ্রাপ্তবয়স্ক ও তরুণদের যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ১

ভারতের মহারাষ্ট্রের নন্দুরবার জেলায় অপ্রাপ্তবয়স্ক ও তরুণদের যৌন নির্যাতনের অভিযোগে ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে ওই যুবক ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল করে আসছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তিনি তাদের ব্ল্যাকমেইল ও নির্যাতন করতেন।

নন্দুরবারের পুলিশ সুপার অশ্বিনী সানাপ জানান, অভিযুক্তের মোবাইল ফোন থেকে ৬০০টির বেশি অশ্লীল ভিডিও উদ্ধার করা হয়েছে। ফোনে পাওয়া ভিডিওর মাধ্যমে ভুক্তভোগীদের শনাক্ত করার পর পুলিশ তাদের বক্তব্য নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

এক পুলিশ কর্মকর্তা জানান, টাকার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তি অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত—এমন গোপন তথ্য পুলিশের কাছে আসে। পরে অভিযুক্তের পরিচয় শনাক্ত করা হয়। তার নাম চেতন প্রকাশ কোলি, বয়স ২২ বছর। তিনি রাইসিংপুরের বাসিন্দা।

ওই কর্মকর্তা জানান, চেতন প্রকাশ কোলির মোবাইল ফোন পরীক্ষা করে বিপুলসংখ্যক অশ্লীল ভিডিও ও ছবি পাওয়া যায়। পরে ফরেনসিক টিম ফোনটি জব্দ করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালায়। এরপর আরও পরীক্ষার জন্য ফোনটি পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত ২০২২ সাল থেকে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। উদ্ধার হওয়া ভিডিও ও ছবির ভিত্তিতে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং তাদের বক্তব্যও রেকর্ড করা হবে।

সূত্র: কালের কণ্ঠ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ভারতে অপ্রাপ্তবয়স্ক ও তরুণদের যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x