রোববার (৯ আগস্ট) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। আগামী ১২ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে অবস্থান করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সফরকালে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকারনিয়ান বিন আবদুল রহিম এবং জনশক্তিবিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ ভাসু দাশের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।
এছাড়া সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনাল এবং দেশটির আধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টুয়াসওয়ান পরিদর্শন করবেন তিনি।
সিঙ্গাপুরে প্রায় দেড় লাখ বাংলাদেশি নাগরিক বসবাস করেন। তারা কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের এই অবদানের স্বীকৃতি হিসেবে দৈনিক বণিক বার্তা সিঙ্গাপুরে ‘রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করবে। সেখানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।
নতুন সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুরে এটি প্রথম উচ্চপর্যায়ের সফর। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, বন্দর ও লজিস্টিকস সহযোগিতা, প্রযুক্তি, জনশক্তি এবং টেকসই উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সূত্র: কালের কণ্ঠ

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন