রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরের অংশ হিসেবে তিনি বাবুনগর মাদ্রাসায় যান। সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সাক্ষাতে দেশের সাম্প্রতিক পরিস্থিতি, আলেম-ওলামাদের বিভিন্ন প্রত্যাশা, কওমি মাদ্রাসা শিক্ষা, ধর্মীয় সম্প্রীতি, জাতীয় ঐক্য ও জনকল্যাণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে তারেক রহমান চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন বলে জানা যায়। বাবুনগর মাদ্রাসায় সাক্ষাৎ শেষে হাটহাজারীতে হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারতের কর্মসূচিও রয়েছে।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে চট্টগ্রামের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন