ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আগামীকাল

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আগামীকাল

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান এবং মোবাইল এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবে।  

​শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, বরাবরের মতোই ফলাফল প্রকাশের পরপরই দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেওয়া পরীক্ষার্থীরা ঘরে বসেই দ্রুত রেজাল্ট সংগ্রহ করতে পারবে। নির্ধারিত ওয়েবসাইট educationboardresults.gov.bd এবং eboardresults.com-এ প্রয়োজনীয় রোল ও রেজিস্ট্রেশন নম্বর ইনপুট দিয়ে ফুল মার্কশিটসহ গ্রেডশিট দেখা ও ডাউনলোড করা যাবে। অনলাইন সার্ভিস ছাড়াও ইন্টারনেট সংযোগ না থাকলে মোবাইল ফোনের এসএমএস প্রক্রিয়ার মাধ্যমেও সহজ উপায়ে ফল জানা সম্ভব। সাধারণ বোর্ডের পরীক্ষার্থীদের ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026 টাইপ করে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে SSC-এর স্থলে DAKHIL এবং কারিগরি বোর্ডের ক্ষেত্রে TEC ব্যবহার করতে হবে। স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানেও বোর্ড থেকে নির্ধারিত ফরম্যাটে ফলাফল পাঠিয়ে দেওয়া হবে।  

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৯ আগস্ট ২০২৬

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আগামীকাল

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত
এসএসসি ও সমমানের ফল প্রকাশ আগামীকাল
0:00 0:00
1.0x