ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

পোরশার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা

নওগাঁর পোরশা উপজেলার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য জনাব মো. মোস্তাফিজুর রহমান এমপিকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

বক্তব্যে তিনি বলেন, “ভালো কাজ করতে টাকা লাগে না; আন্তরিকতাই যথেষ্ট।” ছোট শিশুদের মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দেওয়া, গাছ লাগানোসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় সংসদ সদস্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মানবিক ও সামাজিক ভালো কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্ চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিক শাহ্ চৌধুরী, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি শাকিল যাবেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম গামা, উপজেলা যুবদল নেতা মো. ইকবাল হোসেন শাহ্, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

পোরশার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x