ঢাকা    সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, এগিয়ে ছাত্রীরা

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ফলাফল প্রকাশ করেন।

এবার মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দেশের ৭৪১টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের গড় পাসের হার ৫৫.৪৯ শতাংশ।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিল ১ লাখ ৫৮ হাজার ৩৫০ জন এবং ছাত্রী ছিল ১ লাখ ৩৮ হাজার ৬৩২ জন। পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে।

মোট ১ লাখ ৩৮ হাজার ৬৩২ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৩ হাজার ৩৫ জন। ছাত্রীদের গড় পাসের হার ৫৯.৮৯ শতাংশ।

অন্যদিকে, ১ লাখ ৫৮ হাজার ৩৫০ জন ছাত্র দাখিল পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৮১ হাজার ৭৬৫ জন উত্তীর্ণ হয়েছে। ছাত্রদের গড় পাসের হার ৫১.৬৪ শতাংশ।

এবারের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মোট ৬ হাজার ৭১৬ জন। তবে জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় ছাত্ররা এগিয়ে রয়েছে। মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩ হাজার ৫৭২ জন ছাত্র এবং ৩ হাজার ১৪৪ জন ছাত্রী।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ফরম পূরণ করে।

সূত্র: কালের কণ্ঠ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১০ আগস্ট ২০২৬

দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, এগিয়ে ছাত্রীরা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x