সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এর আগে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সার্বিক গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।
গত বছর কারিগরি শিক্ষায় পাসের হার ছিল ৬২ দশমিক ৬৭ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে। বিপরীতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। ২০২৫ সালে কারিগরি শিক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬১০ জন। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫১ জনে।
অন্যদিকে, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার সার্বিক গড় পাসের হারও গত বছরের তুলনায় কমেছে। ২০২৫ সালে এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। এবার তা নেমে এসেছে ৬২ দশমিক ২৫ শতাংশে। প্রতিবেদনে পাসের হার কমার পরিমাণ ৩ দশমিক ৯৯ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।
এবার দেশের ৬৫১টি কেন্দ্রে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় মোট ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
সূত্র: আমার দেশ

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন