ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

প্রচ্ছদ

পঞ্চগড়ের বোদায় এসএসসি ও সমমানে মিশ্র ফল, ৪১ জিপিএ-৫ নিয়ে শীর্ষে সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ।

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর প্রকাশিত ফলাফলে পঞ্চগড়ের বোদা উপজেলায় সাফল্যের শীর্ষে রয়েছে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ৯৭ দশমিক ৯২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে এবং ৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর উপজেলা পর্যায়ের ফলাফল বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বোদা উপজেলায় মোট ৬৪টি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের গড় পাসের হার ৫৫ দশমিক ০৪ শতাংশ। এসব প্রতিষ্ঠান থেকে মোট ১৪৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

উপজেলার ফলাফলে শীর্ষে থাকা বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার মোট ১৪৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৪১ জন উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৭ দশমিক ৯২ শতাংশ। এছাড়া ৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

ফলাফলের দিক থেকে উপজেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ১৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৮ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৯ দশমিক ৭০ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে ৩১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে সাকোয়া হাইস্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

এদিকে ইউনিয়ন পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে নতুনহাট সফিউদ্দীন উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে এবার ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

অন্যদিকে উপজেলার কয়েকটি প্রতিষ্ঠানের ফলাফল তুলনামূলকভাবে হতাশাজনক হয়েছে। এমপিওভুক্ত বিদ্যালয়গুলোর মধ্যে মানিকপীর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে মাত্র একজন উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৭ দশমিক ১৪ শতাংশ।

নন-এমপিওভুক্ত ধরধরা রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাঁচজন পাস করেছে। পাসের হার ২৯ দশমিক ৪১ শতাংশ।

এছাড়া বলরাম হাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একজন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও কেউ উত্তীর্ণ হয়নি। প্রতিষ্ঠানটির পাসের হার শূন্য শতাংশ।

কারিগরি শিক্ষায় পাসের হার ৫৮.৬৩ শতাংশ

বোদা উপজেলার সংযুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এসএসসি সমমান পরীক্ষার ফলাফলেও পাসের হার জাতীয় গড়ের চেয়ে কিছুটা বেশি। মোট ২৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৫৮ দশমিক ৬৩ শতাংশ। এদের মধ্যে একজন জিপিএ-৫ অর্জন করেছে। এ বছর কারিগরি শিক্ষায় জাতীয় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।

দাখিলে পাসের হার ৪৪.৯৯ শতাংশ

উপজেলায় মোট ১০টি মাদ্রাসা থেকে এবার ৪৪৪ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৪২ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৪৪ দশমিক ৯৯ শতাংশ। জাতীয় পর্যায়ে দাখিল পরীক্ষায় এ বছর পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ।

সাফল্যের নেপথ্যে পরিশ্রম

বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের নিবিড় তদারকি এবং অভিভাবকদের সহযোগিতার সমন্বিত ফল হিসেবেই এবারের সাফল্য এসেছে। বিশেষ করে ৪১টি জিপিএ-৫সহ ৯৭ দশমিক ৯২ শতাংশ পাসের হার প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও ধারাবাহিক সাফল্যের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সামগ্রিকভাবে বোদা উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য থাকলেও ৯৭ দশমিক ৯২ শতাংশ পাসের হার এবং ৪১টি জিপিএ-৫ নিয়ে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ এবারের ফলাফলে সাফল্যের শীর্ষে অবস্থান করছে

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

পঞ্চগড়ের বোদায় এসএসসি ও সমমানে মিশ্র ফল, ৪১ জিপিএ-৫ নিয়ে শীর্ষে সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ।

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x