ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জান্নাতুল ফেরদৌস টনিকে আহ্বায়ক, সুলতান মারুফ তালহাকে সদস্য সচিব এবং সামসুল আরেফিন স্ট্যালিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কুষ্টিয়া জেলা কমিটি প্রকাশ করা হয়। এর আগে জান্নাতুল ফেরদৌস টনি জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. আব্দুল হালিমকে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মো. সাজেদুর রহমান (বিপুল)। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মো. গোলাম আজম (জুলিয়ান), আব্দুল মান্নান ও মো. হেলাল উদ্দিন শেখ।

যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন শরীফুল ইসলাম সবুজ ও খন্দকার মফিজুর রহমান (শাহীন)। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নাজমুল হোসেন মিরাজ ও হাসিবুর রহমানকে।

জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হয়েছেন নাসরিন আক্তার। তিনি জুলাই শহীদ তৌহিদুর রহমান রানার স্ত্রী।

আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া এই কমিটিকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: যুগান্তর।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x