সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন ও জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।
রবিবার দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে জেলার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা সহ সার্বিক উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। দুই সংসদ সদস্য জেলার উন্নয়নে জেলা পরিষদের চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ বিষয়ে সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, "জেলার উন্নয়নে সরকারি দল-বিরোধী দলের কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই মিলে সাতক্ষীরার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই।
সাতক্ষীরা-১ আসনের এমপি অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ বলেন, রাজনৈতিক সৌহার্দ্য বজায় রেখে একসাথে কাজ করলেই জেলার প্রকৃত উন্নয়ন সম্ভব। জনগণের প্রত্যাশা পূরণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।"
জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব দুই এমপিকে ধন্যবাদ জানিয়ে বলেন, "মাননীয় সংসদ সদস্যদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে জেলার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করা হবে।
সাক্ষাৎকালে জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
স্থানীয়রা মনে করছেন, সরকারি দল ও বিরোধী দলের জনপ্রতিনিধিদের মধ্যে এমন সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই দেশের সামগ্রিক উন্নয়নের জন্য প্রয়োজন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন