ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

বকশীগঞ্জে ফিল্ড সুপারভাইজারের অপসারণ দাবিতে মানববন্ধন

জামালপুরের বকশীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকীর অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদের সামনে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা বেলাল হোসেন, মুফতি আবদুর রশিদ জাফরী ও শিক্ষক আজিজুন্নাহার।

বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার হিসেবে আসাদুল্লাহ সিদ্দিকী বকশীগঞ্জে যোগদান করেন। গত ৭ আগস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি সরকারি সফরে বকশীগঞ্জে এলে কয়েকজন শিক্ষক-শিক্ষিকা তাঁকে স্বাগত জানাতে যান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ফিল্ড সুপারভাইজার তাঁদের সঙ্গে অসদাচরণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং চাকরি খাওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন শিক্ষকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকদের সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকীকে অবিলম্বে বকশীগঞ্জ থেকে অপসারণের দাবি জানান তাঁরা।

পরে মানববন্ধন শেষে শিক্ষক-শিক্ষিকারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ফিল্ড সুপারভাইজারের অপসারণসহ বিভিন্ন দাবিতে একটি স্মারকলিপি দেন।

তবে শিক্ষকদের আনা অভিযোগ অস্বীকার করেছেন ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকী। তিনি বলেন, ‘কিছু শিক্ষক সুযোগ নিতে না পারায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাই তাঁরা আমাকে এখান থেকে সরাতে চান।’

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বকশীগঞ্জে ফিল্ড সুপারভাইজারের অপসারণ দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x