ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

ভোলানাথ সুখদা সুন্দরী বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।

খুলনার পাইকগাছায় ফসিয়ার রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ফসিয়ার রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ ইশতিয়াক আহমেদ শুভ মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ফসিয়ার রহমান মহিলা কলেজের শিক্ষকবৃন্দ, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ নায়েব, গদাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বৃত্তি পেয়ে শিক্ষার্থীরা ফসিয়ার রহমান ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে ভালো ফলাফল করে দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ভোলানাথ সুখদা সুন্দরী বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x