মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে বিদ্যুৎ নিয়ে ধারাবাহিকভাবে অভিযোগ পাওয়া যাচ্ছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তার নির্বাচনী এলাকা শিবচরের মানুষও একই সমস্যার মধ্যে রয়েছেন বলে জানান তিনি।
শিবচরবাসীর উদ্দেশে এমপি হানজালা বলেন, ‘একটি বিষয় মনে রাখবেন, আমিও আপনাদেরই একজন। আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি। আপনাদের যে কষ্ট, সেটি আমিও অনুভব করছি।’
তিনি বলেন, বিদ্যুৎ পরিস্থিতির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাদের টিম নিয়মিত যোগাযোগ করছে এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখছে। এটি শুধু শিবচরের সমস্যা নয়, দেশের বিভিন্ন এলাকাতেই বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে।
এমপি হানজালা আরও বলেন, বিদ্যুতের ঘাটতি কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারও কাজ করে যাচ্ছে। মানুষের দুর্ভোগ তাদেরও কষ্ট দেয়। বিদ্যুৎ না থাকলে ঘরে থাকা শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে।
তিনি দ্রুত বিদ্যুৎ সংকটের সমাধান এবং মানুষের স্বস্তি ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন। সংশ্লিষ্ট সবার প্রচেষ্টায় শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে বলেও আশাবাদ জানান তিনি।
পোস্টের শেষাংশে এমপি হানজালা বলেন, তিনি শিবচরবাসীর পাশে আছেন এবং ভবিষ্যতেও পাশে থাকবেন।
সূত্র: যুগান্তর।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন