ঢাকা    বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

Logic of Bangladesh-এ স্বেচ্ছাসেবক নিয়োগ, আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর

সংগৃহীত

তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে Logic of Bangladesh-এর উদ্যোগে শুরু হয়েছে ২য় স্বেচ্ছাসেবক নিয়োগ ২০২৬ কার্যক্রম।

সংগঠনটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে সাংগঠনিক বিধিমালা মেনে চলার মানসিকতা থাকতে হবে এবং নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, BNCC, স্কাউট, রোভার স্কাউট এবং বিশেষ অর্গানাইজেশনের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এছাড়া আবেদনকারীর পূর্বে কোনো সংগঠন থেকে বহিষ্কার বা কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না এবং প্রার্থীর আচরণ ও রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়েও নির্দিষ্ট শর্ত রাখা হয়েছে।

স্বেচ্ছাসেবকদের জন্য যেসব সুযোগ

Logic of Bangladesh জানিয়েছে, নির্বাচিত স্বেচ্ছাসেবকরা মানবসেবা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ পাবেন। পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ, লিডারশিপ, কমিউনিকেশন ও ম্যানেজমেন্ট স্কিল উন্নয়নের সুযোগ থাকবে।

এছাড়া দক্ষতার ভিত্তিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ, বিশেষ ইভেন্টে বিনামূল্যে বা স্বল্পমূল্যে অংশগ্রহণ এবং বিভিন্ন কোর্সে অংশ নেওয়ার সুযোগও থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদনের শেষ সময়

স্বেচ্ছাসেবক নিয়োগের আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।

আবেদন সংক্রান্ত তথ্য ও ফরম:

যোগাযোগ: ০১৫৬৭৮২৮৩৫০

সততা ও নিষ্ঠায় অন্বেষণ, নেতৃত্বের পথে এক অনন্য মহাযাত্রা—দেশমাতৃকা আপনার অপেক্ষায়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ১২ আগস্ট ২০২৬

Logic of Bangladesh-এ স্বেচ্ছাসেবক নিয়োগ, আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x