বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ভাটারা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভাটারা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নারী-পুরুষসহ ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, ১৫ আগস্ট উপলক্ষে ঢাকার বিভিন্ন এলাকায় শোক দিবস পালনের প্রস্তুতি সভা এবং ঝটিকা মিছিল সফল করার উদ্দেশ্যে তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে সেখানে জড়ো হয়েছিল। পরে তারা সেখানে খিচুড়ি খাওয়া শেষ করে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়। এ সময় তাদের সবাইকে সাদা পাঞ্জাবি পরা এবং বুকে কালো ব্যাজ ধারণ করা অবস্থায় পাওয়া যায়।
আওয়ামী লীগের কোনো বড় নেতা সেখানে গ্রেপ্তার হয়েছেন কি না জানতে চাইলে ওসি বলেন, সেখানে বড় নেতাদের আসার কথা ছিল। তবে তাঁরা আসার আগেই পুলিশ অভিযান পরিচালনা করে।
সূত্র: দৈনিক ইত্তেফাক

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন