ঢাকা    শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের বিজয় নিশ্চিত করা হবে -এডভোকেট মসিউল আলম

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার দিনব্যাপী মজলিসে শূরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট মসিউল আলম বলেন, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের বিজয় নিশ্চিত করা হবে।

আজ (১৪ আগষ্ট) সকাল ৮.৩০ টায় কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন এর সঞ্চালনায় দিনব্যাপী শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মসিউল আলম বলেন, আমাদেরকে পরামর্শ, আত্মসমালোচনা, দায়িত্ববোধ ও সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সংগঠন পরিচালনা করতে হবে। মুমিনদেরকে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে কাজ করার আহবান জানিয়েছেন।

আমাদেরকে সাংগঠনিক কর্মকাণ্ডের পর্যালোচনা করে আগামী দিনের কর্মপরিকল্পনা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আরও বলেন, সংগঠনের প্রতিটি স্তরকে সক্রিয়, সুশৃঙ্খল ও জনমুখী করা। প্রত্যেক দায়িত্বশীলকে নিজের দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতার মানসিকতা তৈরি করতে হবে। ব্যক্তিগত স্বার্থ, পদ-পদবি বা মর্যাদার চেয়ে সংগঠনের দায়িত্ব ও দ্বীনের কাজকে অগ্রাধিকার দিতে হবে। জনগণের পাশে দাঁড়াতে হবে। রাজনীতি শুধু নির্বাচনের সময় মানুষের কাছে যাওয়ার বিষয় নয়। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের সহযোগিতা করা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক ন্যায়বিচারের বিষয়ে কাজ করা এসবকে আমাদের নিয়মিত কর্মসূচির অংশ করতে হবে।

শূরা অধিবেশনে জেলার নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ ও অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলাম, সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসাইন ও মাওলানা শাহাদাত হোসাইন, রাজনৈতিক সম্পাদক হাসান মাহবুব মাস্টারসহ (পুরুষ ও মহিলা) জেলার শূরা সদস্যরা উপস্থিত ছিলেন।

শূরা অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন থেকে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা জেলার তদারককারী মাওলানা আব্দুল মান্নান।

সভাপতির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে আমাদের কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। সততা, আমানতদারি, যোগ্যতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্য করে তুলতে হবে। ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। মতামতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের পর সবাইকে ঐক্যবদ্ধভাবে তা বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভ্রাতৃত্ব ও সহযোগিতার পরিবেশ আরও শক্তিশালী করতে হবে। তরুণ সমাজকে এগিয়ে আনতে হবে দেশের সবচেয়ে বড় শক্তি আমাদের তরুণ সমাজ। তাদের নৈতিকতা, দক্ষতা, দেশপ্রেম ও দায়িত্ববোধে গড়ে তুলতে হবে। শিক্ষিত ও দক্ষ তরুণদের সমাজ ও রাষ্ট্র গঠনের কাজে সম্পৃক্ত করার জন্য পরিকল্পিত উদ্যোগ নিতে হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের বিজয় নিশ্চিত করা হবে -এডভোকেট মসিউল আলম

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x