রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী দিনগুলোতে এসব প্রতিশ্রুতি কতটা দ্রুত বাস্তবায়ন করা হয়, তার ওপরই মালয়েশিয়ার ভোটারদের কাছে আনোয়ার সরকারের ভবিষ্যৎ গ্রহণযোগ্যতা অনেকাংশে নির্ভর করবে।
রাজ্য নির্বাচনের ফলাফলকে সরকারের জন্য গুরুত্বপূর্ণ একটি বার্তা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এর আগেও আনোয়ার সরকারের সংস্কার কর্মসূচির ধীরগতি নিয়ে সমালোচনা ছিল। বিশেষ করে দুর্নীতি দমন এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় সরকারের ওপর চাপ বাড়ছিল।
আনোয়ার ইব্রাহিম ইতোমধ্যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর বা দুই মেয়াদে সীমিত করার প্রস্তাবসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগের কথা জানিয়েছেন। তবে এসব উদ্যোগের কিছু সংসদে বাধার মুখে পড়েছে।
গত মার্চে প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণে সংবিধান সংশোধনের প্রস্তাব প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থনের চেয়ে মাত্র দুই ভোট কম পাওয়ায় অনুমোদিত হয়নি। একই সময়ে অ্যাটর্নি জেনারেল ও পাবলিক প্রসিকিউটরের ক্ষমতা আলাদা করার উদ্যোগও পিছিয়ে যায়।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা আনোয়ার সরকারের ওপর এ বিষয়ে জনচাপও বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের শুরুতে মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশনকে ঘিরে বিতর্কের পর সংস্কারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে সরকার কমিশনের প্রধান পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
সাম্প্রতিক রাজ্য নির্বাচনের ফল আনোয়ারের নেতৃত্বাধীন জোটের সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এর আগে রাজনৈতিক বিশ্লেষকেরা সতর্ক করে বলেছিলেন, রাজ্য নির্বাচনে বড় ধরনের পরাজয় হলে ২০২৮ সালের মধ্যে অনুষ্ঠেয় পরবর্তী জাতীয় নির্বাচনের আগে আনোয়ার সরকারের অবস্থান দুর্বল হয়ে যেতে পারে।
সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন