বগুড়ার সারিয়াকান্দিতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সারিয়াকান্দি স্থানীয় ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে পৌর বিএনপি, উপজেলা যুবদল, ছাত্রদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, তাহেরুর ইসলাম পাঞ্জাব, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান শোভন, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম. আর. ইসলাম রফিক, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কাঞ্চন, পৌর তাঁতী দলের সভাপতি বিষে প্রামাণিক, সাধারণ সম্পাদক আশরাফ আলী, বিএনপি নেতা জহুরুল ইসলাম নেদো, ঈমান আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। তাঁর জন্মদিন উপলক্ষে সারিয়াকান্দিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচি দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন