বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত Oral Cholera Vaccination (OCV) Campaign 2026-এর প্রশিক্ষণ কর্মসূচিতে সফলভাবে অংশগ্রহণ করেছে লজিক অফ বাংলাদেশ-এর প্রতিনিধি দল।
সারাদেশের ৭টি উপজেলা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭টি থানায় বাস্তবায়িত হতে যাওয়া এই জাতীয় টিকাদান কর্মসূচির আওতাভুক্ত উপজেলাগুলোর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা। এরই ধারাবাহিকতায় ক্যাম্পেইনের মাঠপর্যায়ের কার্যক্রমে সহযোগিতার সুযোগ পেয়েছে লজিক অফ বাংলাদেশ।
ক্যাম্পেইনের মাঠপর্যায়ের সার্বিক সহযোগিতার জন্য সংগঠনটির ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষণের মাধ্যমে কলেরা প্রতিরোধে টিকাদান কার্যক্রম, কমিউনিটি এনগেজমেন্ট এবং জনসচেতনতা তৈরির বিষয়ে প্রয়োজনীয় ধারণা ও দক্ষতা অর্জন করেন অংশগ্রহণকারীরা।
এই প্রশিক্ষণ আয়োজনে সহযোগিতা করেছে World Health Organization (WHO), UNICEF এবং IFRC।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, কলেরার মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধে জাতীয় পর্যায়ের এই গুরুত্বপূর্ণ টিকাদান কর্মসূচিতে কমিউনিটি এনগেজমেন্ট ও সচেতনতা তৈরির কাজে যুক্ত হতে পেরে তারা গর্বিত। তাদের মতে, এ ধরনের জাতীয় উদ্যোগে তরুণদের অংশগ্রহণ শুধু প্রশিক্ষণ গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং নিজ নিজ এলাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সরাসরি দায়িত্ব পালনের সুযোগ তৈরি করে।
লজিক অফ বাংলাদেশ বিশ্বাস করে, স্বাস্থ্যসেবা ও জনসচেতনতা কার্যক্রমে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ একটি সুস্থ ও সচেতন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন