ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

কুমিল্লা সারাবেলা

হোমনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে ইসলামী ছাত্রশিবির

কুমিল্লার হোমনা উপজেলায় এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হোমনা থানা শাখা। আগামী ২২ আগস্ট শনিবার সকাল ৯টায় হোমনা থানা শিল্পকলা একাডেমিতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় এ বছর জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ার পাশাপাশি তাদের হাতে বিভিন্ন উপহার তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উপহার হিসেবে অর্থসহ কোরআন শরিফ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আরও কিছু ইসলামিক উপহারও দেওয়া হতে পারে বলে জানা গেছে।

শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করাই এ আয়োজনের উদ্দেশ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নির্ধারিত সময়ে সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার প্রদান করা হবে।

স্থান: হোমনা থানা শিল্পকলা একাডেমি
তারিখ: ২২ আগস্ট, শনিবার
সময়: সকাল ৯টা

আয়োজনে: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হোমনা থানা শাখা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

হোমনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে ইসলামী ছাত্রশিবির

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x