নেপালের কাঠমান্ডুতে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করতে পারেনি। এতে কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাত ঘণ্টা আটকে থাকতে হয় ১২৭ যাত্রীকে। পরে বিকল্প উড়োজাহাজে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, ফ্লাইটটির নম্বর ছিল বিজি-৩৭২। রোববার বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে যাত্রীদের নিয়ে উড়োজাহাজটি টার্মিনাল এলাকা থেকে বের হলেও রানওয়ের দিকে যাওয়ার কিছুক্ষণ পর কারিগরি ত্রুটি শনাক্ত হয়।
এরপর উড়োজাহাজটি আবার টার্মিনালে ফিরিয়ে আনা হয় এবং যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। ত্রুটি মেরামতে কত সময় লাগবে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাঠমান্ডু কান্ট্রি ম্যানেজার বাবুল আক্তার জানান, উড়োজাহাজে কারিগরি ত্রুটি থাকায় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। বিজনেস ক্লাসের যাত্রীদের লাউঞ্জ ব্যবহারের সুযোগ দেওয়া হয়। অন্য যাত্রীদেরও নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়।
এদিকে যাত্রীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিকল্প উড়োজাহাজ পাঠানোর উদ্যোগ নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমানের জনসংযোগ মহাব্যবস্থাপকের তথ্য অনুযায়ী, ১২৭ যাত্রীকে দেশে ফিরিয়ে আনতে রাত ১০টার দিকে ঢাকা থেকে একটি বড় উড়োজাহাজ কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়।
পরে বিকল্প উড়োজাহাজে যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি। সোমবার রাত ১২টা ১০ মিনিটে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ফলে দীর্ঘ অপেক্ষার পর স্বস্তিতে দেশে ফেরেন কাঠমান্ডুতে আটকে পড়া ১২৭ যাত্রী।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন