ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের একটি গ্রামে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন নিহত ও চারজন আহত হয়েছেন। একই সময়ে ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে রুশ বাহিনীর হামলায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সোমবার আঞ্চলিক কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুভায়েভ জানান, ইউক্রেনীয় বাহিনী কোলোস্কোভো গ্রামে গোলাবর্ষণ করেছে।

এক বিবৃতিতে তিনি বলেন, হামলায় ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং একটি শিশুসহ চারজন আহত হয়েছেন।

শুভায়েভ জানান, আহতদের মধ্যে দুজনকে চিকিৎসা সহায়তা দেওয়া হলেও তারা হাসপাতালে ভর্তি হতে রাজি হননি। অন্য আহতদের মধ্যে শিশুসহ বাকিদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

অন্যদিকে ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ টেলিগ্রামে জানান, জাপোরিঝিয়া জেলায় রাতভর রুশ হামলায় দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

তিনি আরও জানান, রুশ বাহিনী গত ২৪ ঘণ্টায় ওই অঞ্চলের ৬০টি বসতিতে মোট এক হাজার ২১৭টি হামলা চালিয়েছে।

সূত্র: আনাদোলু।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x