ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

পোরশায় ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

সংগ্রহীত

 নওগাঁর পোরশায় ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ: এমপাওয়ারিং গ্রাসরুটস্ সিভিল সোসাইটি’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ব্র্যাক পত্নীতলা আঞ্চলিক কার্যালয়ের সমন্বিত উন্নয়ন কর্মসূচির উদ্যোগে পোরশা উপজেলা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি (বরেন্দ্র)-এর প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ  মামুনুর রশীদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ  আতিকুর রহমান।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান এবং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম।

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের পত্নীতলা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক বিজয় তিজ্ঞা। সভায় প্রকল্পের বিভিন্ন দিক ও এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন ব্র্যাকের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ম্যানেজার আলপনা জয়ন্তী কুজুর এবং ব্র্যাক নওগাঁ জেলা সমন্বয়কারী আবুল কালাম আজাদ।

​সভায় প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, তৃণমূল পর্যায়ে নাগরিক সমাজের ভূমিকা শক্তিশালীকরণ এবং এলাকার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোকপাত করা হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

পোরশায় ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x