গত ছয় মাসে সরকারের সবচেয়ে দৃশ্যমান বিষয় হলো নির্বাচনী ইশতেহারকে ধারণ করে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে আয়োজিত এক বিশেষ সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত সভায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাহদী আমিন বলেন, গত ছয় মাসে সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব জনসমর্থন রয়েছে। গণসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন এলাকায় গেলে ব্যাপক জনসমাগম হয়েছে। জনগণের আস্থা ও বিশ্বাসকে ধারণ করে বর্তমান সরকার দায়িত্ব ও দায়বদ্ধতার সঙ্গে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকারের পেছনে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস রয়েছে। ফ্যাসিবাদবিরোধী দেড় দশকের সংগ্রামে গুম, খুন, হামলা ও মানবাধিকার লঙ্ঘনের মতো নানা ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো রাজপথে ছিল। এর ধারাবাহিকতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো এক হয়ে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মাহদী আমিন বলেন, সেই ধারাবাহিকতায় মানুষের আকাঙ্ক্ষা ছিল এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যেখানে মানবাধিকার, বাকস্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত থাকবে। সরকারের কার্যক্রমে এসব বিষয় প্রতিফলিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, গত ছয় মাসে বাকস্বাধীনতা, আইনের শাসন ও মানবাধিকারের ক্ষেত্রে সর্বোচ্চ মানদণ্ড প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে এবং কোনো রাজনৈতিক নিপীড়ন হয়নি। অনেক ক্ষেত্রে বাকস্বাধীনতার সীমালঙ্ঘন ও উসকানিমূলক কর্মকাণ্ড দেখা গেলেও সরকার সর্বোচ্চ ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে বলে উল্লেখ করেন তিনি।
সংসদীয় কার্যক্রম প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, দেশে অত্যন্ত প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত সংসদীয় পরিবেশ দেখা গেছে। সংসদ সদস্যরা পরস্পরের বক্তব্যের আলোচনা ও সমালোচনা করেছেন এবং বিভিন্ন বিষয়ে যৌক্তিক মতামত ও আলোচনা তুলে ধরেছেন।
সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন