ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

রাশেদ খান: প্রধান বিরোধী দল হওয়ার পর জামায়াত আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে ‘জালিম সংগঠনে’ পরিণত হওয়ার অভিযোগ তুলে কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর অভিযোগ, দেশের প্রধান বিরোধী দল হওয়ার পর জামায়াত আওয়ামী লীগের সব বৈশিষ্ট্যই অর্জন করেছে।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের রক্তাক্ত করার ঘটনার পর জামায়াত-শিবির আবারও দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ‘পেশিশক্তির মহড়া’ দিয়েছে।

রাশেদ খানের ভাষ্য, অতীতে বিরোধী দলগুলোকে সাধারণত মজলুম ও বিনয়ী হিসেবে দেখা গেলেও বর্তমান পরিস্থিতি আলাদা। তাঁর দাবি, প্রধান বিরোধী দল হওয়ার পরই জামায়াত আওয়ামী লীগের বৈশিষ্ট্য ধারণ করেছে। ভবিষ্যতে ক্ষমতায় গেলে দলটি ভিন্নমতের জন্য ন্যূনতম রাজনৈতিক পরিসরও রাখবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

জামায়াতের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় গণ অধিকার পরিষদকে ধন্যবাদ জানান রাশেদ খান। একই সঙ্গে দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের প্রশংসা করেন তিনি। তাঁর দাবি, গণ অধিকার পরিষদকে জামায়াতমুখী করার চেষ্টা করা নেতাদের ব্যাপারে দলটির বর্তমান নেতৃত্ব সতর্ক রয়েছে।

জামায়াত এবং দলটির সেক্রেটারি জেনারেল গণ অধিকার পরিষদকে নিয়ে ‘জঘন্য বক্তব্য’ দিয়েছেন বলেও অভিযোগ করেন রাশেদ খান। এর প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক সংগ্রাম ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গণ অধিকার পরিষদের ভূমিকা জামায়াতের তুলনায় বেশি।

তিনি আরও বলেন, জামায়াত যখন ‘গুপ্ত’ অবস্থায় ছিল, তখন গণ অধিকার পরিষদ রাজপথে আন্দোলন করেছে। বর্তমানে জামায়াতের বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, সবকিছু তারাই করেছে। তবে ইতিহাস পরিবর্তন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খানের এসব বক্তব্যের বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: দৈনিক ইনকিলাব।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

রাশেদ খান: প্রধান বিরোধী দল হওয়ার পর জামায়াত আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x