ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

মাথায় কাফনের কাপড়, হাতে অস্ত্র নিয়ে ঈশ্বরদীতে সাবেক ছাত্রদল নেতার মহড়া

পাবনার ঈশ্বরদী শহরে মাথায় কাফনের কাপড় বেঁধে হাতে অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছেন সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পি। পরে থানায় গিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন তিনি। এ সময় তার সঙ্গে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুলভ মালিথা ছিলেন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

জুবায়ের হোসেন বাপ্পির দাবি, যারা তাকে হত্যার হুমকি দিয়েছে, তাদের পাশাপাশি মাদক ও সুদের কারবারিদের ‘ওপেন চ্যালেঞ্জ’ জানাতেই তিনি মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে রাস্তায় বের হন।

এদিকে বাপ্পিকে গ্রেপ্তারের দাবিতে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঈশ্বরদী থানার সামনে ছাত্রদল, যুবদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিক্ষোভ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ বাপ্পিকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ও থানার ওসি আশাদুর রহমান আসাদের নেতৃত্বে পুলিশ সদস্যরা থানার সামনে অবস্থান নেন।

বাপ্পির ভাষ্য, ঈশ্বরদীর কয়েকজন সন্ত্রাসী তাকে হত্যার হুমকি দিয়েছেন। এর প্রতিবাদে এবং হুমকিদাতাদের ‘ওপেন চ্যালেঞ্জ’ জানাতে তিনি শহরের কলেজ রোডের বাড়ি থেকে মাথায় কাফনের কাপড় বেঁধে হাতে অস্ত্র নিয়ে বের হন। পরে তিনি জিরো পয়েন্ট রেলগেটে যান।

সেখান থেকে সন্ধ্যায় থানায় গিয়ে পুলিশকে তিনি বলেন, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ কারণেই ‘ওপেন চ্যালেঞ্জ’ দিতে প্রকাশ্যে রাস্তায় নেমেছেন এবং থানায় এসেছেন।

জুবায়ের বাপ্পি থানায় অবস্থান করছেন—এ খবর পেয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসান, বিএনপি নেতা আনোয়ার হোসেন জনি এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা একত্রিত হন। পরে কয়েকশ নেতাকর্মী নিয়ে তারা থানার সামনে বিক্ষোভ করেন।

স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসান বলেন, জুবায়ের বাপ্পি প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে বকুলের মোড় থেকে রেলগেট পর্যন্ত এসে গালাগালি ও হত্যার হুমকি দিয়েছেন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। বাপ্পিকে গ্রেপ্তারের পাশাপাশি তার অস্ত্রের লাইসেন্স বাতিলের দাবি জানান তিনি।

ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান আসাদ বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং অভিযুক্ত জুবায়ের বাপ্পিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অস্ত্র প্রদর্শন করে কাউকে হুমকি দেওয়া বা অস্ত্রের অপব্যবহার করা হলে সংশ্লিষ্ট অস্ত্রের লাইসেন্স বাতিলের বিধান রয়েছে। বিষয়গুলো যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাত ১১টায় প্রতিবেদনটি লেখা পর্যন্ত জুবায়ের বাপ্পি পুলিশের হেফাজতে থানায় অবস্থান করছিলেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মাথায় কাফনের কাপড়, হাতে অস্ত্র নিয়ে ঈশ্বরদীতে সাবেক ছাত্রদল নেতার মহড়া

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x