গণ অধিকার পরিষদ টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবির ‘নাই হয়ে যাবে’ বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের (জিওপি) সভাপতি নুরুল হক নুর। একই সঙ্গে জামায়াতকে দলটির সংসদ সদস্য মুফতি আমির হামজার ‘লাগাম টেনে ধরার’ আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন নুরুল হক নুর।
ফেসবুক পোস্টে নুরুল হক নুর অভিযোগ করেন, কুষ্টিয়ায় জামায়াত নেতা আমির হামজা তাঁর ‘গুন্ডা বাহিনীর’ লোকজন দিয়ে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের হুমকি দিচ্ছেন। তাঁদের বাড়ির আশপাশে টহল দিয়ে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
নুরুল হক নুর বলেন, ‘আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে কিন্তু জামায়াত-শিবির নাই হয়ে যাবে।’ এরপর জামায়াতের কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে তিনি আমির হামজাকে নিয়ন্ত্রণ করার আহ্বান জানান এবং অন্যথায় ‘কল্পনাতীত খেসারত’ দেওয়ার হুঁশিয়ারি দেন।
তবে আমির হামজার বিরুদ্ধে নুরুল হক নুরের করা অভিযোগের বিষয়ে তাঁর বা জামায়াতের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ফেসবুক পোস্টের শেষাংশে নুরুল হক নুর বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে তিনি সংঘাতের রাজনীতির পরিবর্তে ঐক্য, সম্প্রীতি ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে চান।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন