গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গজারিয়া থানার লস্করদী মধ্যপাড়া এলাকার মনির হোসেনের ছেলে সাকিবুল হাসান (২৭) এবং কুমিল্লার দাউদকান্দি থানার দক্ষিণ সতানন্দী এলাকার মৃত ধুন মিয়া বেপারীর ছেলে মো. মতিন (৫৫)।
জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেলের তত্ত্বাবধানে এসআই (নিঃ) পলাশ কান্তি রায় সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে গজারিয়া থানার লস্করদী সাকিনের লস্করদী মধ্যপাড়ায় অভিযান চালান। আক্তার হোসেনের জায়গায় ভাড়াটিয়া হিসেবে থাকা মো. সাকিবুল হাসানের ভাড়া গ্যারেজের সামনের ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তাকে ১০ কেজি গাঁজা ও ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পরে সাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গজারিয়া থানার পোড়াচক বাউশিয়া সাকিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের পশ্চিম পাশে সালমানের দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান চালানো হয়। সেখান থেকে ইয়াবাসহ মো. মতিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এর আগেও তিনটি মামলা রয়েছে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: দেশ রূপান্তর

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন