ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরির সময় গ্রেপ্তার, ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বাজারে নকল কীটনাশক তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় আতাহার বাজারে মেসার্স সদের ট্রেডার্স নামের সার ও কীটনাশকের দোকানে পুলিশ ও উপজেলা কৃষি বিভাগের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে নকল কীটনাশক তৈরির সময় দোকানের মালিক মো. সদের আলী (৩৮)কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি আতাহার গ্রামের নজরুল ইসলামের ছেলে।

অভিযানকালে দোকান ও গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ, প্লাস্টিকের বোতল, কীটনাশকের খালি প্যাকেট ও প্যাকেটজাত করার মেশিন জব্দ করা হয়। এছাড়া দোকানসংলগ্ন একটি গোডাউন থেকে ৩০৭ বস্তা ইউরিয়া, ২৪৪ বস্তা এমওপি, ১৯ বস্তা ডিএপি ও ৩ বস্তা টিএসপি সার জব্দ করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, দোকানের স্টক রেজিস্টার যাচাই করে প্রকৃত মজুদের সঙ্গে রেজিস্টারে উল্লেখ করা মজুদের ব্যাপক পার্থক্য পাওয়া যায়। একই সঙ্গে ব্যবসায়ী পর্যাপ্ত বিক্রয় রসিদ ও বিক্রয় রেজিস্টারও প্রদর্শন করতে ব্যর্থ হন।

পরে উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামানের প্রসিকিউশনের ভিত্তিতে এবং আসামি স্বেচ্ছায় অপরাধ স্বীকার করায় তার স্বীকারোক্তির ভিত্তিতে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় তাকে মোট এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

জব্দ করা রাসায়নিক পদার্থ যথাযথ পদ্ধতিতে বিলিবন্দেজ করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। জব্দ করা রাসায়নিক পদার্থগুলো উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।

অন্যদিকে জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে বিক্রির পর বিক্রয়লব্ধ অর্থ দোকান মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য ঝিলিম ইউনিয়নের জামতাড়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানকে দায়িত্ব দিয়ে তার জিম্মায় দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে নকল কীটনাশক ও অবৈধভাবে সার মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরির সময় গ্রেপ্তার, ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x