স্থানীয় সরকার নির্বাচন কোনোভাবেই পিছিয়ে দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরেই স্থানীয় সরকার বিভাগের পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী আগস্টের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন কতটি ধাপে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে চলতি মাসের শেষের দিকে নির্বাচন আয়োজন করা যায়—এমনভাবে প্রস্তুতি নেওয়া হবে বলে জানান তিনি।
মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন পেছানো বা বিলম্বিত করার কোনো সুযোগ নেই। শুরুতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা নাকি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে—এ মুহূর্তে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন আয়োজন করা হবে।
তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাপনার সুবিধার জন্য যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন দিয়ে কার্যক্রম শুরু করা হবে, প্রয়োজন হলে সেটি শেষ করার পর পরবর্তী নির্বাচন আয়োজন করা হতে পারে। তবে আইনগত বাধ্যবাধকতার কারণে আদালতের কোনো রায় বা নির্দেশনা থাকলে সেটিকেও গুরুত্ব দেওয়া হবে।
এ ছাড়া আমিনবাজার ও আশুলিয়া পৌরসভা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
এ সময় ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, আমিনবাজার ভূমি সরকারি কমিশনার শাহাদাত হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সূত্র: বিডি-প্রতিদিন।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন