ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

মতামত

গাছের ডাক্তার কাঠঠোকরা পাখির অজানা কাহিনি

গাছের ডাক্তার কাঠঠোকরা পাখি। ছবি: সংগৃহীত

  পরিবেশ রক্ষায় পাখি বনের স্বাস্থ্য ভালো রাখতে ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।আমাদের প্রকৃতিতে এমনও অনেক বিস্ময়কর পাখি আছে, যারা খুব সহজেই কঠিন কাজগুলো করে । বলছিলাম কাঠঠোকরা পাখির কথা। এরা মিনিটে একশ বারেরও বেশি ঠোকরাতে পারে। আর দিনে প্রায় আট থেকে দশ হাজারেরও বেশি গাছ ঠোকরায়। তবে সর্বশক্তি দিয়ে কাঠ ঠোকরালেও এদের মস্তিষ্কে কোনো ক্ষতি হয় না। ক্ষতি না হওয়ার অন্যতম কারণ হলো এদের জিহ্বা। এদের জিহ্বা অবিশ্বাস্য রকমের লম্বা হয়। কখনো কখনো ঠোঁটের প্রায় দ্বিগুণ। কাঠঠোকরা গাছের ছাল ও কাণ্ডের ভেতরে লুকিয়ে থাকা ক্ষতিকর পোকা এবং লার্ভা খেয়ে বেঁচে থাকে। এরা বোরিং বিটল ও উইপোকার মতো কীটপতঙ্গ ধ্বংস করে। ফলে গাছগুলো পোকার আক্রমণ থেকে মুক্তি পায় এবং সুস্থ থাকে ফলে গাছকে দীর্ঘায়ু হতে সাহায্য করে।

সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, কাঠঠোকরা পাখির জিহ্বা মস্তিষ্কের পেছনের দিকে পেঁচানো থাকে। মাথার পেছন ঘুরে আবার তা সামনে চলে আসে। মূলত এই জিহ্বাই কাঠঠোকরা পাখির মাথায় সিট বেল্টের মতো কাজ করে। অর্থাৎ যখন কাঠঠোকরা পাখি গাছে আঘাত করে; তখন তাদের মাথায় বিপরীত প্রতিক্রিয়া শুরু হয়। সেই প্রতিক্রিয়া কাঠঠোকরার জিহ্বা শোষণ করে নেয়। ঠোকরানোর সময় তার মস্তিষ্কের ওপর চাপ কমিয়ে দেয়। কাঠঠোকরা যখন কাঠ খোঁচায়, তখন গাছের ভেতরে ছত্রাক বা পচনশীল উপাদান প্রবেশে পরোক্ষভাবে সাহায্য করে। এতে মৃত কাঠ প্রাকৃতিকভাবে পচে মাটির পুষ্টিগুণ বাড়ায়।

কাঠঠোকরা পাখির কাঠ ঠোকরানোর অন্যতম কারণ হলো খাদ্য সংগ্রহ করা। এরা গাছের ভেতরে থাকা গাছের জন্য ক্ষতিকর পোকা খেয়ে বেঁচে থাকে। এ”জন্যই কাঠঠোকরা পাখিকে” গাছের ডাক্তার” বলা হয়। কারণ এরা গাছের ভেতরে থাকা পোকামাকড় খাওয়ার ফলে গাছের রোগের সংক্রমন রোধ, দ্রুত বেড়ে ওঠা ও দীর্ঘদিন বেঁচে থাকার জন্য সহায়ক ভূমিকা পালন করে। তাদের পরিত্যক্ত গর্তগুলোতে পরবর্তী সময়ে পেঁচা, বাদুড়, ছোট স্তন্যপায়ী প্রাণী ও অন্যান্য পাখি নিরাপদে বসবাস করে এবং ডিম পাড়ে। বনের বাস্তুতন্ত্রের ভারসাম্য ও খাদ্যশৃঙ্খল সচল রাখতে এরা বিশেষ অবদান রাখে। 

 আসুন আমরা সবাই মিলে গাছ রোপনের মাধ্যমে পাখিদের জন্য “ নিরাপদ অভয় অরন্য” গড়ে তুলি। পাখি হত্যা বন্দ করি, আবাসযোগ্য দেশ গড়ি।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

গাছের ডাক্তার কাঠঠোকরা পাখির অজানা কাহিনি

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x