বাংলাদেশে ‘রিসেট বাটনে চাপ দেওয়া হয়েছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে পাটওয়ারী লেখেন, তারেক রহমান ‘খুনি হাসিনার লিগ্যাসি’ অনুসরণ করার চেষ্টা করছেন। তবে তিনি যে বিষয়টি খুঁজছেন, সেটি আর নেই বলে মন্তব্য করেন পাটওয়ারী। পুরোনো পথে তাকে ফেরানোর চেষ্টা যারা করছেন, তাদের উদ্দেশেও তিনি বলেন, এতে কোনো লাভ হবে না। কারণ ‘রিসেট বাটনে চাপ দেওয়া হয়েছে’।
তিনি আরও লেখেন, বাংলাদেশ নতুনভাবে শুরু করতে চায়। কারও অধীনস্থ হয়ে নয়, বরং মর্যাদা ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখে এগিয়ে যেতে চায়। এটি স্বাধীন বাংলাদেশ বলেও উল্লেখ করেন তিনি।
এনসিপির মুখ্য সংগঠক বলেন, তারেক রহমান ও জিয়াউর রহমান ভিন্ন সময়ে একই ধরনের বাস্তবতার মুখোমুখি হয়েছেন। জিয়াউর রহমানও চেষ্টা করেছিলেন, কিন্তু সেই পথে কাঙ্ক্ষিত সমাধান আসেনি। তারেক রহমানকেও চেষ্টা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তবে ভুল পথে নয়, সঠিক পথে এগোতে হবে। তার মতে, এর কার্যকর উপায় হলো সংস্কার বাস্তবায়ন করা।
পাটওয়ারী আরও লেখেন, ‘বঙ্গোপসাগরে নজর দিন, এইখানে খেলারাম খেলা করে যাচ্ছে!’
তিনি বলেন, লন্ডন থেকে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার অন্যতম বড় প্রত্যাশা ছিল রাষ্ট্রকে পুরোনো রাজনৈতিক বৃত্ত থেকে বের করে নতুন পথে নেওয়া। জিয়াউর রহমান গার্মেন্টস শিল্প ও বিদেশে জনশক্তি পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিকে নতুন ভিত্তি দিয়েছিলেন। তারেক রহমানের সময়ের বাংলাদেশ কোন ভিত্তির ওপর দাঁড়াবে—এমন প্রশ্নও রাখেন তিনি।
সবশেষে পাটওয়ারী বলেন, এখনো দেরি হয়নি। তিনি আশা প্রকাশ করেন, জ্ঞানীদের ইশারাই যথেষ্ট হবে।
সূত্র: টাইমস টুডে

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন