ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২, মোটরসাইকেল জব্দ

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী

বালিয়াডাঙ্গী উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো বাজাজ প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা অপর এক ব্যক্তি পালিয়ে গেছেন। ​বুধবার (১৯ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ​পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার ভোর ৬টা ২০ মিনিটের দিকে বালিয়াডাঙ্গী থানার পুলিশের একটি দল উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা মাদরাসা বাজারসংলগ্ন তীরনই নদীর সেতুর পশ্চিম পাশে চেকপোস্ট বসায়। এ সময় নেকমরদ থেকে বালিয়াডাঙ্গীর দিকে আসা একটি মোটরসাইকেলে তিনজনকে দেখে পুলিশ থামার সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি ফেলে তিনজনই দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করতে সক্ষম হলেও অপর একজন পালিয়ে যান। গ্রেফতার ব্যক্তিরা হলেন: মো. আলিমদ্দীন (৪৫), পিতা: মৃত ঝরুয়া মোহাম্মদ, সাং- বড় পলাশবাড়ী (সরকার বস্তি) ​মো. দর্শন আলী (৪০), পিতা: মো. সুবাহান আলী, সাং- বড় পলাশবাড়ী (সরকার বস্তি); উভয় থানা: বালিয়াডাঙ্গী, জেলা: ঠাকুরগাঁও। ​পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিদের হেফাজতে থাকা মালামাল তল্লাশি করে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পুরোনো বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেলটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন ও পলাতক ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ করে বালিয়াডাঙ্গীসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ​এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে শনাক্ত ও গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২, মোটরসাইকেল জব্দ

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x