বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। সে কারণে সব রাষ্ট্রের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। ভারতের সঙ্গেও দুই দেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন।
বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের নেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবেন বলেও আশা প্রকাশ করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।
সূত্র: দৈনিক ইত্তেফাক

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন