ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

স্বাধীনভাবে কাজ করবে দুদক: চেয়ারম্যান

স্বাধীনভাবে কাজ করবে দুদক: চেয়ারম্যান
স্বাধীনভাবে কাজ করবে দুদক: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং কমিশন স্বাধীনভাবে কাজ করবে বলে জানিয়েছেন নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন তারা। পাশাপাশি দুদকের কার্যক্রমে সময় দেওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কাজ শুরু হলে কমিশনের অগ্রগতি সবাই দেখতে পারবেন।

বুধবার দুদকের প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, বুধবার ছিল তাদের প্রথম কার্যদিবস। এদিন থেকেই তারা কাজ শুরু করেছেন। মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজ করা এবং দুদকের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনতে সবার সহযোগিতা ও দোয়া চান তিনি। দেশকে দুর্নীতিমুক্ত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর কথাও জানান।

রাজনৈতিক সরকারের সময়ে দুদক স্বাধীনভাবে কাজ করতে পারেনি—এমন পরিস্থিতির পর বর্তমান কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিচারপতি আসাদুজ্জামান বলেন, ‘ইনশাআল্লাহ।’ তিনি জানান, কমিশন কোনো চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবেই কাজ করছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে শুরু হওয়া বিভিন্ন অনুসন্ধান ও তদন্ত এবং অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া কার্যক্রমের বিষয়ে কমিশনের অবস্থান জানতে চাইলে চেয়ারম্যান বলেন, এখনো তাদের কাছে কোনো ফাইল আসেনি। তারা সবেমাত্র দায়িত্ব নিয়ে বসেছেন। ফাইল হাতে এলে কাজ করা হবে। কী ধরনের কাজ করা হচ্ছে, তা সময়ের সঙ্গে সাংবাদিকরাই দেখতে পারবেন। এ পর্যায়ে আগাম কোনো মন্তব্য করতে চান না তিনি।

তিনি আরও বলেন, কমিশন কোনো বিষয়ে কথা বলার পর যদি তা বাস্তবায়ন করতে না পারে, তখন সাংবাদিকরা তাদের প্রশ্ন করবেন। তাই আগে কমিশনকে কাজ করার সুযোগ দিতে হবে। তিনি পুনরায় বলেন, তারা স্বাধীনভাবে কাজ করছেন এবং সামনে যে সমস্যাই আসুক, তার যথাযথ সমাধানের চেষ্টা করবেন।

দুদকের আগের কমিশনের করা মামলা, তদন্ত ও চার্জশিট দ্রুত নিষ্পত্তি এবং বিদেশে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান জানান, এসব বিষয়ে এখনো তিনি কোনো ফাইল পাননি। ফাইল হাতে পাওয়ার পর কমিশনের কার্যক্রমের মাধ্যমে এসব বিষয়ে বিস্তারিত জানা যাবে।

অর্থপাচার ও মানি লন্ডারিং প্রতিরোধে নতুন কমিশনের পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, এখনো তাদের কাজ শুরু হয়নি। প্রথম দিনেই সব পরিকল্পনা জানিয়ে দিলে দীর্ঘদিন সাংবাদিকদের সঙ্গে কাজ করা কঠিন হবে। সাংবাদিকদের পাশ কাটানো হচ্ছে না জানিয়ে তিনি সময় দেওয়ার আহ্বান জানান। কাজ শুরু হলে কমিশনের অগ্রগতি জানানো হবে বলেও উল্লেখ করেন।

এ সময় দুদক কমিশনার ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, চেয়ারম্যান একজন অত্যন্ত অভিজ্ঞ বিচারপতি। তার নেতৃত্বে কমিশন প্রতিটি বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে নিরপেক্ষ সিদ্ধান্ত নেবে। খুব অল্প সময়ের মধ্যেই সব বিষয়ে অগ্রগতি জানতে চাওয়া হচ্ছে উল্লেখ করে তিনি কমিশনকে কাজ করার জন্য কিছুটা সময় দেওয়ার আহ্বান জানান।

জনগণের করণীয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, জনগণের কাজ হলো অপেক্ষা করা এবং কমিশন কী করছে তা পর্যবেক্ষণ করা। তিনি আশা প্রকাশ করেন, জনগণ হতাশ হবে না। ১৮ কোটি মানুষের প্রত্যাশাকে সামনে রেখেই তারা দায়িত্ব নিয়েছেন বলে জানান তিনি।

দুদক চেয়ারম্যানও জনগণের প্রত্যাশার বিষয়টি তুলে ধরে বলেন, ১৮ কোটি মানুষের প্রত্যাশাকে সামনে রেখেই তারা দায়িত্ব নিয়েছেন। ইনশাআল্লাহ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন তারা।

এর আগে গত ১৭ আগস্ট দুদকের নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৭(১) ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামানকে চেয়ারম্যান করা হয়। সাবেক সচিব ড. জাহাঙ্গীর আলম খান এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) সাবেক চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। বুধবার তারা দুদকে যোগ দেন।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান চলতি বছরের ফেব্রুয়ারিতে আপিল বিভাগ থেকে অবসর নেন। এর আগে তিনি দীর্ঘ সময় হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৫৯ সালের ১ মার্চ নওগাঁয় জন্ম নেওয়া একেএম আসাদুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর পরবর্তী সময়ে হাইকোর্ট ও আপিল বিভাগের আইনজীবী হিসেবেও তালিকাভুক্ত হন।

কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। তিনি সাবেক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। কর্মজীবনে ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সরকারি চাকরির পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে শিক্ষকতাও করেছেন। দুদকে যোগদানের আগে তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে আইনের অধ্যাপক ছিলেন। পাশাপাশি আইন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে লিগ্যাল এক্সপার্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অপর কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের সাবেক চেয়ারম্যান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বিকম ও এমকম ডিগ্রি অর্জন করেন।

বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স, ব্যাংকিং ও আন্তর্জাতিক ব্যবসা বিভাগ এবং আইবিএতে শিক্ষকতা করেছেন তিনি। ফিন্যান্স, মানিলন্ডারিং, রাজস্ব ব্যবস্থাপনা ও ফিন্যান্সিয়াল রিপোর্টিংসহ বিভিন্ন ক্ষেত্রে তার অভিজ্ঞতা রয়েছে।

সূত্র: যুগান্তর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

স্বাধীনভাবে কাজ করবে দুদক: চেয়ারম্যান

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত
স্বাধীনভাবে কাজ করবে দুদক: চেয়ারম্যান
0:00 0:00
1.0x