কুড়িগ্রামে ১০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৯ আগস্ট) রাত ১২টা ১০ মিনিটের দিকে কুড়িগ্রাম সদর থানার ধরলা সেতুর পশ্চিম পাশে টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খুলনা জেলার ফুলতলা থানার ধোপাখোলা এলাকার মোস্তাকিন কাজী (২৪) ও একই এলাকার লিটন কাজী (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধরলা সেতুর টোল প্লাজার সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় গাড়িটির পেছনের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০টি প্যাকেটে থাকা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং গাড়ির চালক মোস্তাকিন কাজী ও তার সহযোগী লিটন কাজীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাইভেটকারে মাদক পরিবহনের সময় ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন