ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় মো. সাহাবুদ্দিনের নামে প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ জব্দের জন্য আদালতের কাছে আবেদন করা হয়। পরে আদালত সম্পদগুলো জব্দের আদেশ দেন।

জব্দের আওতায় থাকা সম্পদের মধ্যে সাহাবুদ্দিনের নামে থাকা ১৮টি প্লট এবং দুটি ব্যাংক হিসাব রয়েছে। ওই দুই ব্যাংক হিসাবে মোট ৩৭ হাজার টাকা রয়েছে।

এর আগে ইসলামি ব্যাংক লুটপাটের একটি মামলায় আসামি হন মো. সাহাবুদ্দিন।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় মো. সাহাবুদ্দিনের নামে প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ জব্দের জন্য আদালতের কাছে আবেদন করা হয়। পরে আদালত সম্পদগুলো জব্দের আদেশ দেন।

জব্দের আওতায় থাকা সম্পদের মধ্যে সাহাবুদ্দিনের নামে থাকা ১৮টি প্লট এবং দুটি ব্যাংক হিসাব রয়েছে। ওই দুই ব্যাংক হিসাবে মোট ৩৭ হাজার টাকা রয়েছে।

এর আগে ইসলামি ব্যাংক লুটপাটের একটি মামলায় আসামি হন মো. সাহাবুদ্দিন।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x